গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মো. তুহিন শেখ ওরফে তুহিন কসাই (৩০) ও মো. বাবু খাঁ (৩৩)। তুহিন শেখের পিতার নাম মো. শহিদ শেখ। তার বাড়ি রাজবাড়ী শহরের বিনোদপুরে। অপরজন সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় লক্ষীপুর গ্রামের কেতু খাঁর ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বিনোদপুর নতুন মসজিদ এলাকার মিলন কসাইয়ের বাড়ির রান্নাঘরের সামনে হতে সাড়ে ৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়। যার বাজার মূল্য ৫৫ হাজার টাকা।
.png)
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের নামে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের নামে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক কারাগারে প্রেরণ করা হয়েছে।