সোমবার বিকেলে জেলা পুলিশ মিডিয়া সেল জানায়, গত রোববার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল সিদ্ধেশ্বরী মোড় এলাকা থেকে ইয়াবা বিক্রি করার সময় শাহ আলম মিয়া ও সাব্বির হোসেনকে গ্রেফতার করে ডিবি। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার শাহ আলম কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া জনতা স্কুল রোড এলাকার মো. আব্দুর রাশিদের ছেলে ও মো. সাব্বির হোসেন একই এলাকার মো. রুবেল মিয়ার ছেলে।
.png)
অন্যদিকে, জেলার করিমগঞ্জ উপজেলার গাঙ্গাইল পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় মো. কাঞ্চন মিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩০০ ইয়াবা উদ্ধার করে ডিবি। মাদক ব্যবসায়ী কাঞ্চন মিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গাঙ্গাইল পাঠানপাড়া গ্রামের মো. মাহতাব মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ সদর মডেল থানা ও করিমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আসামিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।