এ সময় স্থানীয়রা তা বুঝতে পেরে ৯৯৯-এ কল দিয়ে অভিযোগ জানালে শাহাব উদ্দিন (২৩) নামে ওই যুবককে বন্দুকসহ গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার দুপুর ১টার দিকে বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহাব উদ্দিন স্থানীয় পশ্চিম ফকিরাঘোনা চানমিয়া পাড়ার আব্দুর রহিমের ছেলে।
.png)
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা এলাকার মোহাম্মদ আরিফের মুদি দোকানের সামনে থেকে শাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার হেফাজতে থাকা একটি এলজি বন্দুক উদ্ধার করা হয়। উপস্থিত জনগণের সামনে শাহাব উদ্দিন উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি তার নিজের বলে স্বীকার করেন। পরে তাকে অস্ত্রসহ থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।