ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় ভটভটি উল্টে প্রাণ গেল গাছ ব্যবসায়ীর

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ১৩ অক্টোবর ২০২৩
নওগাঁয় ভটভটি উল্টে প্রাণ গেল গাছ ব্যবসায়ীর
ফাইল ফটো

নওগাঁর মহাদেবপুরে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জিল্লুর রহমান (৫৫) নামে এক গাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে শিবগঞ্জ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান উপজেলার সফাপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর থেকে ভটভটিতে গাছ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন জিল্লুর রহমান। পথিমধ্যে শিবগঞ্জ বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাককে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান জিল্লুর রহমান। গুরুতর আহত অবস্থায় ভটভটিচালক সুলতানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!