বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় উপজেলা মৎস্য অফিস।
জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকছে আগামী ২ নভেম্বর পর্যন্ত। টানা ২২ দিন ইলিশ রক্ষায় শিবচরের পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে শিবচরের পদ্মা নদী থেকে ২৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয় জাল এবং উদ্ধারকৃত ৩ কেজি ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
.png)
শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, ইলিশ ধরা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে। আমরা জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়।