দুপুরে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনু খার মাছের আড়তে ২১ হাজার ৬০০ টাকায় পাঙ্গাশটি বিক্রি করেন ইসহাক।
মাছের ক্রেতা দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, পদ্মার এমন পাঙ্গাশের প্রচুর চাহিদা রয়েছে। তাই এক হাজার ৩৫০ টাকা কেজি দরে পাঙ্গাশটি কিনেছি। ক্রেতা পেলে সামান্য লাভ রেখে মাছটি বিক্রি করবো।
.png)
জেলে ইসহাক মিয়া বলেন, পদ্মায় এখন আর আগের মতো ইলিশ পাওয়া যায় না। আজ ভোরে নদীতে ইলিশ শিকার করতে গিয়ে ১৬ কেজি ওজনের এই পাঙ্গাশটি জালে ধরা পড়ে। সঙ্গে বিভিন্ন রকমের সামান্য কিছু ধরা পড়লেও ইলিশ মাছ একটিও পাইনি। পাঙ্গাশ মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে আমি খুশি।