সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে আমেনাকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবার। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ফোন আসে আমেনার বাবা আলকাছের কাছে। সেই ফোনে আলকাছের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ বিষয়টি জলঢাকা থানা পুলিশকে জানায় আমেনার পরিবার। মোবাইল ফোনের সূত্র ধরে বুধবার ভোরে গোলমুন্ডা ইউপির হলদিবাড়ী জুম্মাপাড়া গ্রামের অপহরণকারী সামিয়া জাহানের গোয়াল ঘরের খড়ির স্তুুপ থেকে আমেনার লাশ উদ্ধার করে পুলিশ। সামিয়া জাহান একই গ্রামের লিমনের স্ত্রী। মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করা হয়।
নিহত আমেনা বেগম গোলমুন্ডা ইউপির হলদিবাড়ী গ্রামের জুম্মাপাড়ায় আলকাছ ও নার্গিস বেগমের মেয়ে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সামিয়া জাহান, শাশুড়ি লাইলী বেগম ও আনোয়ারুলকে আটক করেছে পুলিশ।
.png)
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম জানান, এ ব্যাপারে নিহতের বাবা আলকাছ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে মামলা নম্বর ১৫। এরইমধ্যে আমরা তিন জনকে আটক করছি। লাশ ময়নাতদন্ত করার পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।