ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেই ১০ পোপা মাছ বিক্রি হলো ৭ লাখ টাকায়

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৫, ১০ অক্টোবর ২০২৩
সেই ১০ পোপা মাছ বিক্রি হলো ৭ লাখ টাকায়
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়া সেই ১০টি পোপা মাছ ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে। সেন্টমার্টিন দ্বীপের উপকূলে স্থানীয় জেলে আবদুল গণির কাছ থেকে টেকনাফের এক ব্যাবসায়ী মাছগুলো কিনে নেন।

সোমবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলে আব্দুল গণি।

তিনি বলেন, মাছ ১০টি টেকনাফের এক ব্যাবসায়ীর কাছে ৭ লাখ টাকায় বিক্রি করেছি। মাছগুলোর একেকটির ওজন ১২ থেকে ২০ কেজি ছিল। প্রথমে ২০ লাখ টাকা চেয়েছিলাম। কিন্তু এত টাকা দিয়ে কেউ কিনতে না চাওয়ায় শেষ পর্যন্ত ৭ লাখ টাকায় ছেড়ে দিলাম।

Advertisement

সোমবার ভোর রাতে সেন্টমার্টিন পশ্চিম পাড়ার বাসিন্দা আবদুল গণির মালিকানাধীন ‘এফবি গণি’ ফিশিং ট্রলারে মাছগুলো ধরা পড়ে। সকাল ৮টার দিকে ট্রলারটি সেন্টমার্টিন জেটি ঘাটে এসে পৌঁছালে মাছ দেখতে ভিড় জমান উৎসুক জনতা।

ট্রলারের মাঝি ওসমান বলেন, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে সাগরে জাল ফেলা হয়। ভোরে জাল টানতে গিয়ে দেখা যায় বড় বড় কালো পোপা মাছ আটকা পড়েছে জালে। সেখানে মাছটির দাম হাঁকানো হয় ১৭ লাখ টাকা।

মাছ আমদানি-রফতানিকারক ব্যবসায়ীরা জানান, পুরুষ প্রজাতির কালো পোপা মাছের বায়ুথলি মোটা ও বড় হয়। পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিভিন্ন দেশে এ মাছের প্রচুর চাহিদা রয়েছে। এ কারণে পুরুষ কালো পোপা মাছের দাম এত বেশি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!