মৃতরা হলেন- বানেশ্বর নয়াপাড়ার দিনমজুর মোহাম্মদ আলী জয়ের স্ত্রী শান্তনা খাতুন ও তার পাঁচ বছরের ছেলে জিহাদ হোসেন।
মোহাম্মদ জয় জানান, তিনি পেশায় একজন দিনমজুর। নানা কারণে কখনো কখনো মনোমালিন্য হতো। রোববার সকালে মানুষের বাড়িতে কাজে গিয়েছিলেন তিনি। দুপুর ২টার দিকে বাড়িতে ফিরে ঘরে ঢুকেই দেখতে পান এক রশিতে ঝুলে আছে তার স্ত্রী ও ছেলে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মরদেহ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। পরিবার থেকে মামলা হলে ময়নাতদন্ত করা হবে।
তিনি আরো বলেন, তাদের পারবারিক অবস্থা খারাপ। দরিদ্র পরিবার। পারিবারিক নানান সমস্যা চলছিল বলে শুনেছি। এ কারণে হয়তো শিশুসন্তানকে নিয়ে এক রশিতে আত্মহত্যা করেছেন মা।