ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বারান্দার দরজা খুলতেই মিলল প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২১, ৮ অক্টোবর ২০২৩
বারান্দার দরজা খুলতেই মিলল প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে রনি শেখ (২৬) নামে এক পোশাক কারখানার সহকারী প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের নাইস ফেব্রিক্স প্রসেসিং লিমিটেড কারখানা থেকে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

মৃত রনি শেখ (২৬) গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে। তিনি নাইস ফেব্রিক্স প্রসেসিং লিমিটেডের কারখানার সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

কারখানার ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, যে ঘরের বারান্দায় রনির লাশ পাওয়া গেছে, সে ঘরে রনিসহ সাতজন কর্মকর্তা থাকেন। সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় যে যার মতো কর্মস্থলে চলে যান। কিছুক্ষণ পর একজন ঘরের বারান্দার দরজা খুলে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে আমাকে জানালে আমি পুলিশে খবর দিই। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন এ বিষয়ে কিছু বলতে পারছি না।

Advertisement

শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কারখানার কর্মকর্তার লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!