রোববার ভোরে উপজেলার নলডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের ধোপাপুকুর (গাঙ্গোইলপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে নাটোর র্যাব ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেফতারকৃত আবু সাদাদ নলডাঙ্গার একটি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন।
র্যাব জানায়, মো. আবু সাদাদ একটি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন পিয়ন পদে চাকরি করছেন। তিনি পিয়নের চাকরির পাশাপাশি কোমলমতি শিশুদের দেখাশোনা করতেন। গত ২ অক্টোবর সকাল ৬টার দিকে ভুক্তভোগী শিশু বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করছিল। এ সময় পিয়ন আবু সাদাদ তাকে ডেকে শ্রেণি কক্ষে নিয়ে যান। সেখানে গামছা দিয়ে ভুক্তভোগীর মুখ বেঁধে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
.png)
এরপর আবু সাদাদের উপর নজরদারি শুরু করে র্যাব। রোববার ভোর ৪টার দিকে নলডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের ধোপাপুকুর (গাঙ্গোইলপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।