এ ঘটনায় শুক্রবার সকালে থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। মামলা করায় ক্ষিপ্ত হয়ে বাদীকে আসামিপক্ষের লোকজন হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেছে ওই শিশুর পরিবার।
অপরদিকে, আসামি ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
.png)
মামলা, ভুক্তভোগী পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, ওই শিশু তাদের নিজ বাড়ির পাশে কয়েকজন শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া গ্রামের আজগর তালুকদারের ছেলে আরাফাত তালুকদার ওই শিশুকে বৃহস্পতিবার দুপুরে একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুর ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আরাফাত পালিয়ে যান। এ ঘটনায় আরাফাতকে আসামি করে ডাসার থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।
এদিকে, মামলা করায় ক্ষিপ্ত হয়ে বাদীকে আসামি পক্ষের লোকজন হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছে ওই শিশুর পরিবার। অপরদিকে আসামি ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার বাদী ওই শিশুর পিতা বলেন, আরাফাতকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছি। তাই আমাদের এখন হুমকি দিচ্ছেন আসামি পক্ষের লোকজন। আমরা তার বিচার চাই।
ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, শিশু সন্তানকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। তবে ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে।