রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান। শনিবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সিদ্দিকের ছেলে মোহাম্মদ পিয়াস।
জানা যায়, গত ২৩ জুলাই পিয়াসকে বৈদ্যুতিক ফ্যান ও বাতি মেরামতের জন্য বাড়িতে পাঠান ভুক্তভোগীর স্বামী। পরে ঘরে গৃহবধূকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান পিয়াস। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যান পিয়াস। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেয়া হয়। কিন্তু পিয়াস ও তার পরিবার সাড়া না দেওয়ায় শনিবার মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।
.png)
ওসি মো. সাদেকুর রহমান জানান, শনিবার দুপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন ওই গৃহবধূ। পরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।