ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বাসচাপায় যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৮, ৭ অক্টোবর ২০২৩
গাজীপুরে বাসচাপায় যুবক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক তিতাসুর রহমান (৩৫) শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের আতাউর রহমানের ছেলে।

সালনা হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বিকেল ৫টার দিকে গাজীপুরের সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় বেপরোয়া গতির একটি বাস মোটরসাইকেল চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রায় আধঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। তবে এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!