ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে বাসচাপায় প্রাণ গেল যুবকের

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২৩
বরিশালে বাসচাপায় প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের উজিরপুর উপজেলায় বাসচাপায় সজিব বাড়ৈ নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের এমএ জলিল সেতুর দক্ষিণ পাড়ের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব বাড়ৈ উপজেলার বাহেরঘাট গ্রামের রামপাল বাড়ৈর ছেলে। 

জানা যায়, রাতে বরিশাল থেকে উজিরপুর ইচলাদী যাচ্ছিলেন সজিব বাড়ৈ। ওই সময় এম এ জলিল সেতুর দক্ষিণ পাড়ের ঢালে পৌঁছালে বরিশালগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে উজিরপুর মডেল থানা পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!