ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:২০, ৬ অক্টোবর ২০২৩
কুষ্টিয়ায় পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
অজ্ঞাত নারীর লাশ। ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ায় পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিত্বে শুক্রবারসকালে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের স্কুল পাড়া এলাকার একটি পুকুর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

তবে অজ্ঞাত ওই নারীর পরিচয় এবং হত্যাকাণ্ডের কারণ নিশ্চিৎ করতে করতে পারেনি পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, সকালে স্থানীয়রা লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।  লাশের এখনও পরিচয় জানা যায়নি।  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে ওই নারীর পরিচয় নিশ্চিত করাসহ সমস্ত কিছু খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রাখা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!