বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের কামালনগর এলাকার একটি বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তাসলিমা খাতুন একই এলাকার আদম আলী সরকারের মেয়ে।
নিহতের মা আয়েশা খাতুন অভিযোগ করে জানান, তাসলিমার স্বামী মাকসুদুল হক সোহানের সঙ্গে ১১ দিন আগে তার তালাক হয়। এরপর থেকে সোহান তাসলিমাকে হত্যার হুমকি দিতেন। গত সোমবার সন্ধ্যার পর থেকে তাসলিমা নিখোঁজ ছিল। এ ঘটনায় ঐদিন রাতেই সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। বুধবার বিকলে পার্শ্ববর্তী একটি বাঁশ বাগানে স্থানীয়রা তাসলিমার অর্গধলিত লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
.png)
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এ ঘটনার নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।