ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বাস্থ্যকেন্দ্রের মাঠে মিলল ওষুধ সরবরাহকারীর গলাকাটা লাশ 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ১৬ জুলাই ২০২৩
স্বাস্থ্যকেন্দ্রের মাঠে মিলল ওষুধ সরবরাহকারীর গলাকাটা লাশ 
ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মাঠ থেকে এরশাদ আলী নামে এক ওষুধ সরবরাহকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এরশাদ আলী হেলথ কেয়ারের কক্সবাজার ডিপোর মাঠকর্মী (এসআর) ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানায়। এ ঘটনায় আশিক বিল্লাহ নামে একই কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এম আর) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জব্বার বলেন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মাঠ থেকে ওষুধ কোম্পানির এক প্রতিনিধির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হেলথ কেয়ার মেডিসিন কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে আটক করা হয়েছে। 

Advertisement

তিনি আরো বলেন,  হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!