ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ৪ অক্টোবর ২০২৩
হবিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মার্জিয়া আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরি গ্রামে এ ঘটনা ঘট। মৃত মার্জিয়া আক্তার ঐ গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিল মার্জিয়া। একপর্যায়ে সে পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। ঘণ্টাখানেক পর ঐ শিশুর দেহ পুকুরে ভেসে ওঠে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!