ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলমাকান্দায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২২, ৩ অক্টোবর ২০২৩
কলমাকান্দায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোণার কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে আদিত্য রুবান নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বিশ্বনাথপুর সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আদিত্য রুবান একই গ্রামের মৃত ঘাসু ঘাগ্রার ছেলে।

স্থানীয়রা জানান, বাবা-মাহীন আদিত্য সেনপাড়া গ্রামে দাদির বাড়িতে থাকতো। মঙ্গলবার দুপুরে খেলাধুলার ছলে সবার অজান্তে ডোবার পানিতে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে ডোবায় আদিত্যকে ভাসতে দেখে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

কলমাকান্দা থানার এসআই সুরুজ আলী জানান, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!