ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালাবাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে নিথর শিশু জুনাইদ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ২ অক্টোবর ২০২৩
খালাবাড়ি বেড়াতে গিয়ে নদীতে ডুবে নিথর শিশু জুনাইদ
দৌলতপুর থানা- ফাইল ফটো

কুষ্টিয়ার দৌলতপুরে খালাবাড়িতে বেড়াতে এসে পদ্মা নদীতে ডুবে জুনাইদ নামে ছয় বছর বয়সী এক শিশু মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জুনায়েদ একই উপজেলার ফিলিপনগর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শিশু জুনায়েদ মায়ের সঙ্গে তার খালাবাড়ি বৈরাগীরচর এলাকায় বেড়াতে আসে। সোমবার সকালে শিশুটি খালাবাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীতে নামার পর সে পানির নিচে ডুবে যায়। এ সময় স্থানীয়রা জুনায়েদকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!