ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেকুয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ৩ অক্টোবর ২০২৩
পেকুয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় খেলার সময় পুকুরের পানিতে ডুবে নাজমা মনি (৪) ও সায়েমা আক্তার (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নাজমা মনি নতুনপাড়া এলাকার নুরুল আজিম এবং সায়েমা আক্তার একই এলাকার সৌদি প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে।

টইটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম জানান, বিকেলে নাজমা মনি ও সায়েমা আক্তার অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় সবার অগোচরে তারা পুকুরে পড়ে যায়। স্থানীয় এক প্রতিবেশী তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে স্বজনরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!