ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর ওপর অভিমান করে শ্বশুড়ের কবর ভাঙল জামাই

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৫, ১ অক্টোবর ২০২৩
স্ত্রীর ওপর অভিমান করে শ্বশুড়ের কবর ভাঙল জামাই
ছবি- সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জের দেহেরগতিতে স্ত্রীর সঙ্গে অভিমান করে মৃত শ্বশুরের কবরের মাটি খুঁড়ে নষ্ট করে গায়ের ঝাল মেটাল নেশাখোর জামাতা মো. দুলাল হাওলাদার। 

শনিবার উপজেলার দেহেরগতি গ্রামে মৃত সেকান্দার হাওলাদারের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ১৫ বছর আগে আপন চাচা মৃত সেকান্দার হাওলাদারের মেয়ে রেশমা আক্তার রিপাকে বিয়ে করেন শাহজাহান হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার। তাদের তিনটি পুত্রসন্তান রয়েছে। 

Advertisement

এরই মধ্যে দুলাল নেশায় আসাক্ত হয়ে পড়েন। এ নিয়ে প্রতিবাদ করলে স্ত্রীকে প্রায়ই মারধর করতেন দুলাল। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে দেড় বছর আগে স্ত্রী রেশমা আক্তার রিপা দুই ছেলেকে নিয়ে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি নেন। বড় ছেলেকে নিয়ে দুলাল বাড়িতে থাকেন।

এদিকে স্ত্রীকে ঢাকা থেকে বাড়িতে আনার চেষ্টা করে ব্যর্থ হন দুলাল। এতে শনিবার ১৫ বছর আগে মারা যাওয়া শ্বশুর সেকান্দারের কবরের মাটি খুঁড়ে ভেঙে ফেলার চেষ্টা করলে এলাকাবাসী বাধা দিয়ে ব্যর্থ হন। পরে তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহায়তায় কবরটি পুনরায় ঠিক করে দেন।

বিষয়টি নিয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মণ্ডল বলেন, ‘এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!