ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১:২০, ২৯ সেপ্টেম্বর ২০২৩
বরিশালে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
প্রতীকী ছবি

বরিশালে পৃথক অভিযানে ৫ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে  বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রপলিটন পুলিশের মিডিয়া সেল।

এর আগে, একইদিন সকালে বাবুগঞ্জের চাঁদপাশার বটতলা বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা বরিশাল জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশের মিডিয়া সেল জানায়, বরিশাল মেট্রপলিটনের এয়ারপোর্ট থানার বিশেষ অভিযানিক দল বাবুগঞ্জের চাঁদপাশার বটতলা বাজারে অভিযান চালায়। অভিযানে চাঁদপাশা ইউনিয়নের উত্তর রফিয়াদি এলাকার জহিরুল হক ওরফে মিন্টু হাওলাদার (৩৬) এক কেজি গাজাঁসহ আটক করা হয়।

Advertisement

এর আগে, রাতে বরিশাল মেট্রপলিটনের কোতোয়ালি মডেল থানাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদমারি এলাকায় অভিযান চালায়। অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার মিরাজ হোসেন (৩৮) ও আরিফুল ইসলাম সুজনকে দুই কেজি গাজাঁসহ আটক করা হয়।

এছাড়া অপর এক অভিযানে বন্দর থানার বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের সাহেবের হাট এলাকায় অভিযান চালায়। অভিযানে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া এলাকার কামরুল ইসলামকে (৪০) দুই কেজি গাজাঁসহ আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের এসআই তানজিল আহমেদ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!