ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে যুবদল নেতা জালাল গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ১ অক্টোবর ২০২৩
হবিগঞ্জে যুবদল নেতা জালাল গ্রেফতার
ছবিতে জালাল আহমেদ

হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জালাল আহমেদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। শনিবার রাতে সদর থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে শায়েস্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে পাঠানো হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!