ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৪ মাদক মামলার আসামি আয়েশাসহ গ্রেফতার ৪

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৩
১৪ মাদক মামলার আসামি আয়েশাসহ গ্রেফতার ৪
মাদকসহ গ্রেফতার ৪ জন

চট্টগ্রাম নগরের বন্দর থানার রোহিঙ্গাপাড়া সুলতান কন্ট্রাক্টারের বাড়ি থেকে ১৪ মাদক মামলার আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলেন, আয়েশা বেগম, রুবি আক্তার (৩৬), মো. সজিব (২৫) ও মো. রবিউল হোসেন ঈশান (২৫)। 

বন্দর থানার এসআই কিশোর মজুমদার বলেন, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে অভিযান চালিয়ে ১৪টি মাদক মামলার আসামি আয়েশা বেগম ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আড়াইশ ইয়াবা উদ্ধার করা হয়। চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!