ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাফনের ৪ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২৩
দাফনের ৪ মাস পর গৃহবধূর লাশ উত্তোলন
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার চরফ্যাশনে আদালতের নির্দেশে দাফনের চার মাস পর অন্তঃসত্ত্বা গৃহবধূ নূরজাহানের লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। 

শনিবার সকালে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে গৃহবধূর স্বামীর পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো  হয়েছে।

গৃহবধূ নূরজাহানের বাবা মাওলানা মোস্তফা জানান, গত ১১ মে রাতে আমার মেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় মারা যায়। তার মৃত্যুর ২২ দিন পর আমার জামাতা জাকির তার পরকীয়া প্রেমিকা বিয়ে করে ঘরে তোলেন। এরপর জাকির তার এক মেয়ে ও এক ছেলেকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে আসার পর আমার নাতি জুবায়ের বলে- তার মাকে মারধর করে মুখ চেপে শ্বাসরোধে হত্যা করেছে তার বাবা। এ ঘটনায় ষ্ঠু বিচার পেতে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৫ জুলাই জামাতা জাকিরকে আসামি করে হত্যা মামলা করেছি। 

Advertisement

লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আখতার বলেন, গৃহবধূ নূরজাহানের মৃত্যুর পর আদালতে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। ওই মামলার ভিত্তিতে আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!