ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়া প্রেমিক দিয়ে হত্যার পর দাফন, দেড় বছর পর লাশ উত্তোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ৩১ আগস্ট ২০২৩
পরকীয়া প্রেমিক দিয়ে হত্যার পর দাফন, দেড় বছর পর লাশ উত্তোলন
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দীর্ঘ এক বছর ছয় মাস পর গোলাম রাব্বানী (৪০) নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোঙ্গলপুর বিশুক্ষেত্র কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।

লাশ উত্তোলনের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন, চিকিৎসক খালিদুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শওকত আলীসহ, নিহতের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

Advertisement

উল্লেখ্য, গত বছরের ১৬ মার্চ গোলাম রাব্বানীর স্ত্রীর পরকীয়া প্রেমিক দিয়ে স্বামীকে হত্যা করে লাশ দাফন করেন। পরে বিষয়টি জানাজানি হলে গোলাম রব্বানীর ছোট স্ত্রী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা পর্যালোচনা করে আদালত লাশটি উত্তোলন করার আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: লাশ হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!