পুলিশ জানিয়েছে, গত ৮ থেকে ৯ আগস্টের মধ্যে ওই মেয়েটিকে হত্যা করা হয়েছে। সাও পাওলো শহরের একটি বাসার ফ্রিজ থেকে রুথ ফ্লোরিয়ানো নামের ওই নারীর নয় বছর বয়সী মেয়ে অ্যালানি সিলভার মরদেহের অংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরো জানিয়েছে, কীভাবে সহজে মেয়ের শরীর টুকরো টুকরো করবেন সে জন্য ইন্টারনেটে সার্চও করেছেন রুথ। সৎ বাবার সাথে মায়ের বিচ্ছেদ মেনে নিতে না পারার কারণেই অ্যালানিকে হত্যা করা হয়।
.png)
রুথ বর্তমানে আরেক পুরুষের সাথে সম্পর্কে আছেন। তবে ওই পুরুষকে এখনো সনাক্ত করা যায়নি।
ওই নারী জানিয়েছেন, ডেটিং অ্যাপের মাধ্যমেই ওই পুরুষের সাথে তার পরিচয় হয়। প্রায় একই সময়ে তিনি মেয়েটিকে হত্যা করে।
প্রথমে রুথ জানিয়েছিলেন, মাদক নেয়ার পর তিনি ও ওই পুরুষটি ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে তিনি অ্যালানিকে মৃত দেখতে পান এবং তার মরদেহ টুকরো টুকরো করে ফ্রিজে রাখেন। পরে অবশ্য ছুরিকাঘাতে মেয়েকে হত্যার কথা তিনি পুলিশের কাছে স্বীকার করেন রুথ।
সূত্র: ডেইলি মেইল