বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে জেলার ঘিওর উপজেলার জাবরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর মানিকগঞ্জ পৌর এলাকার বড়াই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে আলমগীরের মা বিমলা বেগমের সঙ্গে তারই আপন খালা হারুনী বেগমের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে দুই বোনের সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে আলমগীর ইট দিয়ে তার খালা হারুনী বেগমের মাথায় আঘাত করেন। পরে ঢাকায় নেয়ার পথে হারুনী বেগমের মৃত্যু হয়।
.png)
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, নিহতের ছেলে সুমন মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলা দায়েরের আড়াইঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।