ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ী থেকে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩
যাত্রাবাড়ী থেকে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার
গ্রেফতার পাচঁ ছিনতাইকারী

রাজধানীর যাত্রাবাড়ী থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে মূল্যবান জিনিস ছিনতাই করে আসছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন- সাগর হোসেন (১৯), মো. আমিনুল ইসলাম (১৯), মো. আরিফ (৩৫), মো. আতাউর রহমান (৩২) ও মো. জুয়েল (২৯)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম এসব তথ্য জানান।

Advertisement

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করে আসছিলেন। তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দেওয়ার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!