মৃত রাশেদুল ইসলাম সজল ওই এলাকার বজলুর রহমানে ছেলে। তিনি গোদনাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আর আবু সাঈদ মৃত ফজলুল হকের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
পরিবারসূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম সজল তার বন্ধুদের সঙ্গে বৃহস্পতিবার সকালে ফরিদপুরে বেড়াতে যান। সেখানে দুপুর আনুমানিক ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এ সময় তার সঙ্গে থাকা বন্ধুরা তার লাশ তার নিজ বাসায় নিয়ে আসেন। লাশ গোসল করানোর সময় হঠাৎ তার ছোট মামা আবু সাইদ লাশটি দেখা মাত্রই হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
.png)
মৃত ওই স্কুল শিক্ষকের বন্ধু রিপন মাহমুদ আকাশ বলেন, তাদের মামা-ভাগ্নের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। তাই তার ভাগ্নের এমন মৃত্যু মামা সহ্য করতে পারেননি। পরে রাত ১০টার দিকে ওই এলাকার কেন্দ্রীয় ধনকুন্ডা জামে মসজিদের সামনে জানাজা শেষে একসঙ্গে দুজনের লাশ দাফন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।