নিহত ফরিদা ইয়াসমিন ফেনীর পরশুরাম উপজেলার চন্দনা এলাকায়। ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা- চট্টগ্রাম রেলপথের ফেনী রেলস্টেশন এলাকা দিয়ে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল। এ সময় ফরিদা ইয়াসমিন হেঁটে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হন। খবর পেয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
.png)
ফেনী রেলস্টেশনে দায়িত্বরত জিআরপি পুলিশের এসআই মো. আমজাদ আলী চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।