ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫২, ২৩ সেপ্টেম্বর ২০২৩
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিশু নিহত
ফাইল ফটো

রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিশু নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় মহাখালী ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। প্রাথমিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এসআই সুনীল চন্দ্র সূত্রধর জানান, মহাখালী উড়াল সড়কের নিচে রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাচ্ছিল ঐ তিন শিশু। তখন ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Advertisement

তিনি আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!