রোববার বিকেলে উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের উত্তর খালিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন ওই গ্রামের আয়নাল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুশদহ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনু।
.png)
তিনি বলেন, দুপুরে বৃষ্টিতে ভিজে পুকুর পাড়ে কাজ করছিলেন বেলাল। এ সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।