ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফোনে গেমস খেলায় মগ্ন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২৩
ফোনে গেমস খেলায় মগ্ন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
ফাইল ফটো

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় আহত আশরাফুল ইসলাম নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের চড়-ভাঙ্গুড়া পুরানপাড়া (সগনেপাড়া) রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঐ সময় তিনি রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে গেমস খেলছিলেন।

নিহত আশরাফুল ঐ গ্রামের শাজাহান আলী সাজাইয়ের ছেলে। ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

জানা গেছে, শনিবার রাতে সগনেপাড়া রেলগেট এলাকায় রেললাইনের ওপর বসে কানে হেডফোন লাগিয়ে গেমস খেলছিলেন আশরাফুল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লোকাল কমিউনিটার ট্রেনে ধাক্কা লেগে তিনি রেললাইনের নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!