শুক্রবার সকালে উপজেলার মাঝবাড়ি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত রকিবুল ইসলাম রঞ্জু কালুখালী উপজেলার চর কুলটিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
নিহতের বড় ভাই জহিরুল ইসলাম বলেন, রফিকুল ইসলাম কৃষি কাজ করতেন। সকালে জরুরি কাজে মোটরসাইকেল চালিয়ে বাজারের যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় রফিকুল। পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় রফিকুল। তাকে উদ্ধার করে প্রথমে কালুখালী হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দুপুর পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কালুখালী থানার ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।