রোববার সকাল পৌনে ৮টার দিকে পূর্বধলা উপজেলার জালশুকা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউল হক।
.png)
তিনি বলেন, সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঝারিয়াগামী ঝারিয়া লোকাল ট্রেনটি পূর্বধলার জালশুকা রেলক্রসিং এলাকায় আসতেই লাইনচ্যুত হয় ইঞ্জিন। এতে ময়মনসিংহ-ঝারিয়া রেল যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে আনা হচ্ছে রিলিফ ট্রেন।