ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মেহেদী হাসান ক্যাটল স্পেশাল ট্রেন লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই মো. শাহজাহান বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা গরুবোঝাই ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ময়মনসিংহ নগরীর বাঘমারা এলাকা পর্যন্ত আসতেই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
.png)