ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে ছিটকে পড়ে নিথর যুবক 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮, ১৩ আগস্ট ২০২৩
চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে ছিটকে পড়ে নিথর যুবক 
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী নগরীতে ট্রেনের ইঞ্জিনে ভ্রমণ করার সময় ছিটকে পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা পাঁঠার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে থানার ওসি গোপাল কর্মকার জানান, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনের ইঞ্জিনের বসেছিলেন ওই যুবক। হঠাৎ পাঠার মোড়ে ইঞ্জিন থেকে ছিটকে ট্রেনের নিচে পড়ে যান তিনি। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!