ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অষ্টম শ্রেণি পাশ ডাক্তার করতেন অপারেশন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৩
অষ্টম শ্রেণি পাশ ডাক্তার করতেন অপারেশন
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর সাপাহারের একটি ক্লিনিকের একজন ভুয়া চিকিৎসককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ঐ প্রতিষ্ঠানটিকে বন্ধ ঘোষণা করা হয়েছে। ভুয়া চিকিৎসক মনিরুল ইসলাম স্বপন অষ্টম শ্রেণি পাশ বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে উপজেলার তিলনা রোড এলাকার একটি ক্লিনিকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

জানা যায়, রাজশাহীর বাসিন্দা মনিরুল ইসলাম স্বপন। তিনি দীর্ঘদিন থেকে চিকিৎসক পরিচয় দিয়ে উপজেলার তিলনা রোড এলাকায় একটি ক্লিনিক পরিচালনা করতেন। সেখানে সিজারিয়ানসহ বিভিন্ন অপারেশন করে আসছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

এ সময় ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র ও অপারেশন থিয়েটারের ফিটনেস দেখাতে পারেননি তিনি। এমনকি তিনি অষ্টম শ্রেণি পাশ বলেও জানা গেছে। পরে মনিরুল ইসলাম স্বপনকে আটক করা হয়েছে। সেইসঙ্গে ক্লিনিক বন্ধ ঘোষণা ও তাকে একমাস বিনাশ্রম কারাদণ্ড ও ছয় হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাতদিনের জেল দিয়ে থানায় নেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ রুহুল আমিনসহ আরো অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নওগাঁ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!