ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কলেজছাত্র অচেতন

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৩, ২১ সেপ্টেম্বর ২০২৩
বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কলেজছাত্র অচেতন
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় হাফিজুল মোল্লা নামে বরিশাল সরকারি কলেজর এক ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে হাফিজুল মোল্লাকে (২২) টোলঘর থেকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয় পুলিশ। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হাফিজুল মোল্লা বরিশাল সরকারি কলেজের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকার মোহাম্মদপুর থেকে বাসে বরিশালের আগৈলঝাড়ায় যাচ্ছিলেন। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তার নগদ টাকা ও মোবাইল হারান।

Advertisement

ঝালকাঠি সদর থানার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবক ঢাকা থেকে বরিশালে যাচ্ছিলেন। যাত্রাপথে অজ্ঞান পার্টি তাকে অজ্ঞান করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল নিয়ে যায়। বাসের স্টাফরা তাকে গাবখান সেতুর টোলে নামিয়ে রেখে চলে যান। অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পরিবারের লোকজন আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!