বৃহস্পতিবার দুপুরে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী কালীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আমতলী পৌরশহরের ৮নং ওয়ার্ডের বাসুগী এলাকার বাসিন্দা আনেচ চৌকিদারের ছেলে সলেমান চৌকিদার জীবিকার তাগিদে স্ত্রী-সন্তান নিয়ে চট্টগ্রামে থাকেন। সম্প্রতি সলেমান তার স্ত্রী-সন্তানকে নিয়ে আমতলী আসেন। গত ১৪ সেপ্টেম্বর সলেমানের শ্বশুর আব্দুল মন্নান হাওলাদার ও শাশুড়ি রওশন আরা বেগম নাতি আবদুল্লাহকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে নিয়ে যান। বৃহস্পতিবার দুপুরে আবদুল্লাহ খেলার ছলে বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে আবদুল্লাহকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
আমতলী থানার ওসি কাজী সাকোওয়াত হোসেন তপু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।