বুধবার বিকেলে সারা দেশের ন্যায় বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ কেন্দ্রে ডিগ্রি পরীক্ষার ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি পরীক্ষা চলছিল। পরে প্রক্সি দেওয়া পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন বকশীগঞ্জের সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী।
প্রক্সি দেওয়া পরীক্ষার্থীর নাম পিযূষ কুমার মালাকার (২৭)। তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মুন্সিপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র মালাকারের ছেলে।
.png)
জানা যায়, পিযূষ কুমার মালাকার একই উপজেলার আবুয়ার পাড়া গ্রামের সোলায়মান কবির (২৫) নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে আদেশ হওয়ায় সময় স্বল্পতার জন্য দণ্ডপ্রাপ্তকে জেলে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তাই বৃহস্পতিবার দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হবে।