ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সির দায়ে ভর্তি বাতিল ও বহিষ্কার

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ২২ আগস্ট ২০২৩
রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সির দায়ে ভর্তি বাতিল ও বহিষ্কার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে ভর্তি হওয়ায় এক শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। এছাড়াও অর্থের বিনিময়ে অসদুপায়ের মাধ্যমে ভর্তিতে সহায়তা করায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে ভর্তি হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. আহসান হাবীব এর ভর্তি বাতিল করা হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মো. আহসান হাবীবকে অর্থের বিনিময়ে অসদুপায় অবলম্বনের মাধ্যমে ভর্তি হতে সহায়তাকারী সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী মো. শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ, লোক প্রশাসন বিভাগের মাহিবুল মোমিন সনেট ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মো. রাজু আহমেদ। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: রাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!