পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। কারাদণ্ডপ্রাপ্ত রাজু মিয়া শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়ালেকান্দে গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।
জানা যায়, উপজেলার হালিমা আহসান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসির (ভোকেশনাল) ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে পরীক্ষা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে পরীক্ষার্থী সিরাজুল ইসলাম সাজুর পরিবর্তে পরীক্ষা দিচ্ছেন তার বড় ভাই রাজু মিয়া। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওই শিক্ষার্থীর পরিচয় জানতে চান। প্রথমে অস্বীকার করলেও পরে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই-বাছাই করে জানা যায় তিনি ছোট ভাইয়ের হয়ে পরীক্ষায় বসেছেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বিষয়টি স্বীকার করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন।
.png)
আদালত পরিচালনা করেন ইউএনও ইফতেখার ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও কেন্দ্রের ট্যাগ অফিসার মোশারফ হোসেন, কেন্দ্র সচিব বিথী আক্তার ও হল সুপার সাহাব উদ্দিন প্রমুখ।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, অভিযুক্ত রাজু মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।