ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বনের হনুমান লোকালয়ে

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৬, ২০ সেপ্টেম্বর ২০২৩
বনের হনুমান লোকালয়ে
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে একটি হনুমান পাঁচ দিন ধরে লোকালয়ে ঘুরছে। উৎসুক লোকজনের অত্যাচারে হনুমানটি অতিষ্ঠ হয়ে পড়েছে। পাশাপাশি সেলফি তোলার হিড়িকে ভীত হয়ে ক্রমাগত স্থান বদল করতে করতে ক্লান্ত হনুমানটি।

মাগুড়াবিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী হাসান ম্যাগনেট এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের বাহিরপাড়া-নদীপাড়া এলাকায় একটি হনুমানের দেখা মেলে। হনুমান দেখতে শিশু-কিশোর, নারী-পুরুষ পেছনে পেছনে ছুটছেন। উৎসুক জনতা হনুমানকে কলা-রুটি ছুড়ে দিচ্ছেন। আবার ঢিলও ছুড়ছে কেউ কেউ। এতে হনুমানটি গাছের ডালে ডালে, কখনো ঘরের চালে বসে থাকছে এবং খাবারও খাচ্ছে না।

নাদোসৈয়দপুর গ্রামের নদী পাড়ার কিশোর বাঁধন সরদার জানান, অতি উৎসাহী লোকজন হনুমানটির দৃষ্টি আকর্ষণে অবিরত চেষ্টা করছে। এতে প্রাণীটি স্থির থাকতে পারছে না। 

কলেজছাত্র আশরাফুল ইসলাম নকিব জানান, গ্রামের পাশ দিয়ে গিয়েছে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক। বন এলাকা থেকে আসা কোনো ট্রাকের ছাদে হনুমানটি এই এলাকায় এসেছে বলে ধারণা করা হচ্ছে। 

তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, হনুমানকে বিরক্ত করা থেকে বিরত থাকলেই সে চলে যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সিরাজগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!