ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিয়ের আসরে বরের মাথায় হনুমানের ঝাঁপ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪, ২৪ মার্চ ২০২৩
বিয়ের আসরে বরের মাথায় হনুমানের ঝাঁপ!
ছবি: সংগৃহীত

বিয়েতে শত শত অতিথি আসবেন। সেটাই স্বাভাবিক। কিন্তু এই অতিথির জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না বর-কনে। ধর্মীয় আনুষ্ঠানিকতা মেনে বিয়ে করছিলেন বর-কনে। আচমকা সেখানে আবির্ভাব এক হনুমানের। তার আচরণে বর কিছুটা বিপাকে পড়লেও কনে পাত্তা দেননি খুব একটা। শেষ পর্যন্ত দু’জনে মিলে বিয়ের বাকি রীতি পালন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি। তাতে দেখা গিয়েছে, বিয়ের আসরে বর এবং কনে একে অন্যের মাথায় শস্য ছড়াচ্ছেন। হিন্দু বিয়ের রীতির মধ্যেই পড়ে এসব। সেই শস্য খেতেই ছুটে আসে এক হনুমান। এসে বরের মাথায় বসে। তার পর সেখান থেকে এক খাবলা শস্য তুলে নিয়ে পালায়। হনুমানের এই আচম্বিতে আবির্ভাবে বেশ হতবাক হয়ে যান বর-কনে। যদিও শেষ পর্যন্ত হাসিমুখেই বিয়ের বাকি রীতি পালন করেন।

আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ছত্রাকের সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

Advertisement

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ফোটোশ্যুটের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে দেখা গিয়েছিল, বিয়ের পর ছবি তুলছেন নবদম্পতি। মাঝে এসে বাদ সেধেছে এক হনুমান। তার কোলে আবার এক ছানা। হনুমানটি সটান উঠে যায় বরের হাতে। তার পর তার সঙ্গে পোজ দিয়ে বেশ কিছু ছবি তোলে। এ বার বিয়ের মণ্ডপে চলে এল এক হনুমান।

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!