ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৬, ১৯ সেপ্টেম্বর ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আজহারুল ইসলাম জ্যোতি নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জ্যোতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পোলাডাঙ্গা এলাকার সাইফুদ্দিনের ছেলে। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় সদর উপজেলার হরিশপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. উজ্জ্বলকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০১৯ সালের ২৫ জুন আজহারুল ইসলাম জ্যোতির বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৫। অভিযানে ৫৮৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হন জ্যোতি। এ ঘটনায় একইদিন সদর থানায় মামলা দায়ের হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাফিউল ইসলাম ২০১৯ সালের ২৯ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!