রোববার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত বেনজামিন উপজেলার বাড়ইপাড়া গ্রামের বাসিন্দা।
নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৭ আগস্ট জেলার বাগাতিপাড়া উপজেলার বাড়ইপাড়া গ্রামের গৃহবধূ বাড়ির পাশে ফাঁকা বাড়ির উঠানে কাপড় মেলতে যান। এ সময় বেনজামিন নামে স্থানীয় এক যুবক পেছন থেকে তাকে মুখ চেপে ধরেন এবং সেখানেই ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যান বেনজামিন।
এ ঘটনায় ঐ ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বাগাতিপাড়া থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। এ মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আজ এ রায় দেন আদালত।